Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

তৃণমূল প্রার্থীর মনোনয়নের মিছিলে যেতে অস্বীকার করায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

WhatsApp Image 2026-04-08 at 10.09.05 AM

নদিয়া: কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে না যেতে চাওয়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আহত যুবকের নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। তার বাড়ি কৃষ্ণনগর নেদের পাড়া এলাকায়। শুক্রবার রাতে কৃষ্ণনগর নলুয়াপাড়া এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে যায় বোধিসত্ত্ব। সেই সময় স্থানীয় একটি ক্লাবে ৭-৮ জন তৃণমূল কর্মী ছিল। বোদি সত্যকে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার মিছিলের যেতে বললে বোধিসত্ত্ব যেতে অস্বীকার করে। তখনই থাকে লোহার রোড ও উইকেট দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের পর তার একটি আঙ্গুল ও হাতের কোনই ভেঙে গেছে বলে দাবি তার মায়ের। শুধু তাই নয় তার গলায় থাকা একটি সোনার চেইন ছিড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর তার বন্ধু তাকে টোটো করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। বর্তমানে শফিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বোধিসত্ত্ব। যদিও এ বিষয়ে বোধিসত্বর মা তুলিকা ভট্টাচার্যের অভিযোগ, ইতোমধ্যেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। থানার পাশাপাশি নির্বাচন দপ্তরেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন। একই সাথে গোটা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব সভাপতি কৌশিক মজুমদার জানান, এরকম ঘটনা যে ঘটেছে তা আমার জানা নেই। যদি এরকম কোনও ঘটনা সত্যিই ঘটে থাকে, পুলিশকে বলবো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে। অন্যদিকে বিজেপির মিডিয়া কনভেনার সন্দ্বীপ মজুমদার জানান, গোটা রাজ্যের সাথে সাথে কৃষ্ণনগর ও গেরুয়াময়। বিজেপির মনোনয়নের মিছিল দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই মানুষকে শাসিয়ে ভয় দেখিয়ে মারধর করে মনোনয়নের মিছিলে আনতে হচ্ছে। এই যুবক অনিচ্ছা প্রকাশ করেছে বলে তাকে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা পুলিশ প্রশাসনকে বলবো দ্রুত দোষীদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা নিক।যদিও অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Exit mobile version