Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

সাতসকালে ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,মৃত ১ ব্যক্তি।

WhatsApp Image 2025-10-21 at 11.39.40_0c761cb3

নিয়ন্ত্রণ হারিয়ে সাতসকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো বয়স ৪৯ বছর। তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুদা এলাকায়।

এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত বাবু। আচমকাই একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন সুজিত বাবু। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায় ।

Exit mobile version