Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

কল্যাণী এইমস এ চাকরি করিয়ে দেওয়ার নাম করে বিপুল টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে গ্রেপ্তার ২ জন।

WhatsApp Image 2026-02-14 at 4.48.08 PM

নদিয়া: আবারও নদিয়ার কল্যানী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বহরমপুর থেকে গ্রেফতার দুই ব্যক্তি। সূত্রের খবর নদিয়ার হরিণঘাটা থানা এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে, বহরমপুরের দুই অভিযুক্ত। নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জিতু সিনহার কাছ থেকে চাকরি করিয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল বহরমপুরের ওই দুই ব্যক্তি। পরবর্তীতে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়ায় তাকে অপহরণ করে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে হরিণঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের হদিস খুঁজে পায় বহরমপুরে। এরপর পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে প্রতারক দুই অভিযুক্ত বাপন মন্ডল ও আলমগীর শেখকে গ্রেফতার করে । শনিবার কল্যাণীর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের, যদিও প্রতারণার জাল কতটা বিস্তার করে রয়েছে তার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। সম্প্রীতি নদিয়ার কল্যাণী এইমসে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিকবার উঠে এসেছিল দুর্নীতির অভিযোগ, এর আগেও একইভাবে বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরো একবার প্রতারণার চক্র ধরা পড়লো পুলিশের জালে। সম্প্রীতি কর্মী নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ের জালিয়াতি নিয়ে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে এই এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। নাম জড়িয়ে ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। প্রশ্ন উঠছে অত্যাধুনিক কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা যদি দুর্নীতি ও প্রতারকদের আঁতুড় ঘড় হয় তাহলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা নিশ্চিত থাকবে সাধারণ মানুষ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা জানান, একটা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।

Exit mobile version