নদিয়া: দিনরাত কাজ করে কোন রকমের সংসার চলত, তার ওপর মাথায় ঋণের বোঝা। চাপ সহ্য না করতে পেরে অবশেষে চরম সিদ্ধান্ত নিয়ে নিল শান্তিপুরের এক মাছ ব্যবসায়ী। তার বাড়ি থেকে এদিন দেহ উদ্ধার করে নিয়ে এলো শান্তিপুর থানার পুলিশ। জানা যায় শান্তিপুর বাগআছড়া ঢাকা পাড়া এলাকার বাসিন্দা সন্দীপ রায়। পেশায় তিনি মৎস্য ব্যবসায়ী। আড়ত থেকে মাছ কিনে বাজারে মাছ বিক্রি করতো। তার স্ত্রী তাঁত বোনেন। দুই কন্যা এক সন্তান রয়েছে তাদের। দুইজনে কাজ করে যে টাকা আয় হতো তা দিয়ে কোন রকমে সংসার চলত তাদের। মাছের আড়তে প্রায় ৫০ হাজার টাকার বেশি ধার হয়ে যায়। কিভাবে সেই ধারের টাকা শোধ করবে তাই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে এইরকম চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি।
