Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষিকার বদলি চেয়ে স্কুলের তালা লাগিয়ে বিক্ষোভ গ্রাম বাসীদের।

WhatsApp Image 2026-02-27 at 8.08.21 PM

নদিয়া: স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের বদলি চেয়ে স্কুলে তালা ঝোলালো গ্রামবাসীরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্ত পল্লী প্রাথমিক বিদ্যালয়ে । বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার অভিযোগ এই প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে গ্রাম বাসীদের একাংশ বিক্ষোভে সামিল হয়েছেন।

বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ, এই প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের পঠন পাঠন হয়ে থাকে। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক এই প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নেবার পর থেকেই পঠন পাঠন নিয়মিতভাবে হচ্ছে না। এমনকি নিম্নমানের মিড ডে মিলের রান্না, কল আছে জল নেই ,শৌচালয় অপরিচ্ছন্ন, ঠিক সময়ে পরীক্ষা না হওয়া এমন কি গুণমান বিচার ব্যতীত পরীক্ষার ফলাফল সহ একাধিক অভিযোগ বিক্ষোভকারী অভিভাবকদের। অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই তারা ওই প্রধান শিক্ষকের বদলির দাবি করেন। পাশাপাশি ওই সহ শিক্ষিকাকে ও এই স্কুল থেকে অন্য স্কুলে বদলি করার দাবি জানান।যদিও এই বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষুদিরাম মাঝি কোনরকম মন্তব্য করতে চায়নি। সহকারি শিক্ষিকাকে বিক্ষোভের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওই বিদ্যালয়ের কর্মরত অপর এক শিক্ষক তথা সহযোগী শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং শারীরিক হেনস্তার অভিযোগ তোলেন। জানান এই কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন। তা সত্ত্বেও তিনি তার কর্তব্যে অবিচল থেকে বাচ্চাদের পঠন-পাঠন প্রক্রিয়াকে সচল রাখার চেষ্টা করছেন। সহকারী শিক্ষিকা অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন । বলা যেতেই পারে প্রধান শিক্ষক ও সহ শিক্ষক শিক্ষিকার এই পারস্পারিক দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের পঠন-পাঠন এমনটাই অভিযোগ বিক্ষোভরত অভিভাবকদের।আজকের এই বিক্ষোভকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় বিদ্যালয় প্রাঙ্গনে । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের দাবি, এই সমস্ত পরিস্থিতির যদি সুরা না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

Exit mobile version