নদিয়া: রাজ্যে প্রচারে এসে গাড়ি থেকে নেমে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক একই স্টাইলে এবার প্রচারে বেরিয়ে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেলেন কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার। তবে তিনি কোন প্রচার বা লোক দেখানোর জন্য খাননি, বলেই দাবি তার। নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে তৃণমূল প্রার্থী জানান, উনি লোক দেখানোর জন্য গাড়ি থেকে নেমে ঝাল মুড়ির দোকানে ঢুকেছিল ঝাল মুড়ি খেতে। যদিও সমস্তটাই পূর্বপরিকল্পিত। আর এখানে তেমন কোন বিষয় নয়। দীর্ঘ প্রচার করতে করতে ক্লান্ত লাগছিল শরীর। ফুচকার টক জল অনেক উপকারী। ফরিদ ঠান্ডা থাকে তাই রাস্তার পাশে ফুচকার দোকান পেয়ে আর লোভ সামলাতে পারিনি। প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে তৃণমূল প্রার্থী জানান, উনি বাইরে থেকে এসে বাংলায় মানুষকে দেখানোর জন্য ঝাল মুড়ির দোকানে ঢুকেছেন। অন্যদিকে বাংলার মানুষ বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছে। তৃণমূল প্রার্থী ফুড কার্ড দোকানে ঢুকে ফুচকা খাওয়ায় ফুচকা বিক্রেতা তিনিও অত্যন্ত খুশি। প্রচার ও জনসংযোগের পাশাপাশি শরীর যখন ক্লান্ত আর ঠিক তখনই ফুচকার দোকানে গিয়ে গুটি কয়েক ফুচকা খেয়ে শরীরকে একটু চনমনে করার চেষ্টা ছাড়া আর কিছু না।
প্রচারে বেরিয়ে ফুচকা খেলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার।
