Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

সংবিধান মাথায় নিয়ে রাস্তায় ষষ্ঠাঙ্গে শুয়ে নমস্কার করে মনোনয়ন জমা দিল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ।

WhatsApp Image 2026-04-08 at 9.09.23 PM

নদিয়া: মাথায় সংবিধান নিয়ে রাস্তায় ষষ্ঠঙ্গে প্রণাম করে আগে ভোটার পরে ভোটের দাবি তুলে কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্তিক ঘোষণার পর থেকে প্রচার না করে এস আই আরের চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। দাবিদার একটাই, সাধারণ মানুষ প্রকৃত ভোটার যদি ভোট না দিতে পারে তবে কিসের নির্বাচন? আর এমন প্রশ্ন তুলেই মাথায় সংবিধান তুলে এদিন মনোনয়ন জমা দিতে এলেন তিনি। কিন্তু কেন মাথায় করে সংবিধান নিয়ে মনোনয়ন জম? এই প্রশ্নের উত্তরে কংগ্রেস প্রার্থী জানান, আজ সংবিধান লুন্ঠিত হচ্ছে, সংবিধানকে অমর্যাদা করা হচ্ছে, আর তাই সংবিধান বাঁচানোর লড়াই করছে একমাত্র জাতীয় কংগ্রেস। সেই কারণে সংবিধান মাথায় নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে আসা। মানুষের সাংবিধানিক ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর মানুষের ভোটাধিকার রক্ষার্থে তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন বলেই জানালেন।

Exit mobile version