নদিয়া: নদিয়ার তাহেরপুরে গ্যাস ব্যবসায়ী ও তার বাবার ওপর দুষ্কৃতী হামলা ও প্রাণ নাসের হুমকি, আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। সূত্রের খবর, তাহেরপুর থানার কালিনারায়ানপুর পাহাড়পুর পঞ্চায়েতের বাসিন্দা এক ব্যক্তির ওই পঞ্চায়েতেরই কামগাছি এলাকায় একটি বেসরকারি এলপিজি গ্যাসের ব্যবসা রয়েছে। অভিযোগ, কিছুদিন আগে ওই ব্যবসায়ীর ওপর তারই দোকানের সামনে হঠাৎই মারধর করে স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ মারধরের পাশাপাশি তাকে খুন করারও হুমকি দেয় ওই দুষ্কৃতী। অভিযোগ, এই ঘটনায় তাহেরপুর থানায় অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। সম্প্রতি ওই দুষ্কৃতী আবারও হামলা চালায় তবে এবার তার বাবাকে মারধর করে ওই দুষ্কৃতী। অভিযোগ, এর পর আবারও তাহেরপুর থানায় অভিযোগ জানালে এখনও অধরা অভিযুক্ত। ব্যবসায়ীর দাবি, আক্রমনকরি দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগে তারই ভাগ্নেকে খুন করার অভিযোগ রয়েছে। ফলে পুলিশ দুস্কৃতিকে গ্রেফতার না করায় প্রাণ সংশয়ে ভুগছেন ওই গ্যাস ব্যবসায়ী।
