নদিয়া: সিপিআইএম লিবারেশন যার প্রতীক চিহ্ন পতাকায় তিনটি তারা। পার্টি হিসেবে নির্বাচিত হলেন লাবনী জঙ্গি যিনি যাদবপুর থেকে পিএইচডি করা প্রতিবাদী আর্টিস্ট। এদিন মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি নদীকে দূষণমুক্ত করতে এবং মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে তাকে সেই আন্দোলনে দেখা গেল। আর নদীকে সামনে রেখেই তার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ ক্রমশই জমে উঠছে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের বিপরীতে এবার বামফ্রন্টের ভরসা সিপিআইএম (লিবারেশন) দলের তরুণ মুখ লাবনী জঙ্গি। প্রার্থী ঘোষণার পর থেকেই সক্রিয়ভাবে জনসংযোগে নেমে পড়েছেন তিনি এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় নিজের উপস্থিতি জানান দিয়ে সকলের নজর কেড়েছেন।রবিবার কৃষ্ণনগরের শম্ভুনগর এলাকায় জলঙ্গি নদী রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় লাবনী জঙ্গিকে। দীর্ঘদিন ধরেই জলঙ্গি নদীর অস্তিত্ব রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় মানুষ ও একাধিক সংগঠন। নদীর নাব্যতা সংকট, দূষণ এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে আন্দোলনের মঞ্চে উপস্থিত হয়ে লাবনী জঙ্গি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি জানান, নদী শুধু পরিবেশের নয়, এলাকার অর্থনীতি ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই জলঙ্গি নদীকে বাঁচানো অত্যন্ত জরুরি।
রাজনৈতিক মহলের মতে, তরুণ প্রার্থী হিসেবে লাবনী জঙ্গির এই ধরনের জনসংযোগ ও সামাজিক ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে। ফলে কৃষ্ণনগর দক্ষিণে এবারের লড়াই যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
