নদিয়া: জেলার পুজো কার্নিভাল ২০২৫। নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনের ব্যবস্থাপনায় ধুমধাম এর সাথে পালিত হল দুর্গা পূজা কার্নিভাল। অংশগ্রহণ করেছিলেন ৩০ টি পুজো বারোয়ারী। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ট্যাবলো সাজিয়ে শোভাযাত্রা সহকারে দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করে পুজো কমিটি গুলি। নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে জেলার এই কার্নিভাল দেখতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর ছিল পুলিশ প্রশাসনের। কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়ার দুই পুলিশ জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার সন্ধ্যে ৬টা থেকে শুরু হয় এই কার্নিভাল, কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ ময়দান থেকে একে একে কার্নিভালে অংশগ্রহণ করে প্রত্যেকটি পুজো কমিটি। এই কার্নিভালে মূল আকর্ষণ হয়ে ওঠে বিভিন্ন নৃত্য
