নদিয়া: গণপিটুনিতে মৃত্যু হল এক টোটো চালকের । মৃত টোটো চালকের নাম শক্তি হালদার। পরিবার সূত্রে খবর, টোটো চালক শক্তি হালদার সোমবার রাতে নিশ্চিন্তপুর এলাকায় যাত্রী নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলেন। সেই সময় এক মোটর বাইক চালকের সাথে রাস্তার মধ্যেই বচসা বাঁধে। এরপরেই বাইক চালক তার পরিচিত লোকজন ডেকে এনে টোটো চালকের ওপর চড়াও হয়। টোটো চালককে মারধর শুরু করলে টোটোতে বসা যাত্রী বাধা দিতে গেলে তাকেও মারধোর করা হয়। আশংকাজনক অবস্থায় দুজনকে ভর্তি করা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে মৃত্যু হয় টোটো চালক শক্তি হালদারের। অন্য আরো একজন চিকিৎসাধীন তেহট্ট মহকুমা হাসপাতালে। ঘটনার পর তেহট্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃত টোটো চালকের পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই যে বা যারা টোটো চালকের উপর চড়া হয়েছিল সেদিন তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠেছে মানুষ কেন বারে বারে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সম্প্রীতি বেশ কয়েক মাস আগে এই তেহট্ট থানা এলাকাতে ই এক শিশু মৃত্যু ঘিরে গণপ্রারে মৃত্যু হয়েছিল একজনের। তার কয়েক মাস কাটতে না কাটতে ফের গণপ্রহারের মৃত্যু হল এক টোটো চালকের। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে তেহট্ট থানার পুলিশ।
