নদিয়া: বাবরি মসজিদের ১ কিলো মিটারের মধ্যে যে বিজেপি নেতারা বাধা দিতে আসবে বুলডোজার দিয়ে গর্ত করে জ্যান্ত পুঁতে দেবো। নদীয়ার কালীগঞ্জে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেছোবুদ্দিন শেখের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা সভাপতি হুমায়ুন কবীর। রাজ্যে এসে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন ৪ তারিখ নির্বাচনের ফলাফলের পরদিন ৫ তারিখ রাজ্যে বাবরি মসজিদ হতে দেবে না। আর অমিত শাহের এই মন্তব্যের বিরোধিতা করে তীব্র ভাষায় হুংকার ছেড়ে হুমায়ুন কবীর বলেন, যেখানে বাবরি মসজিদ হচ্ছে তার ১কিলো মিটারের মধ্যে কোনও বিজেপি নেতা বাধা দিতে এলে জেসিপি দিয়ে গর্ত খুরে জীবন্ত পুতবো। শুধু বিজেপি নয় ওখানে যে বিজেপি আসুক তৃণমূল আসুক আরএসএস আসুক যে চটি চাটারা আসবে বাধা সৃষ্টি করতে তাদের এক কিলোমিটার এর মধ্যে আসার ক্ষমতা নেই। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হুমায়ুন বলেন, আমি হুমায়ুন কবীর বলছি, বাবরি মসজিদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, জোর কদমে কাজ চলছে। আগামী দিনেও এই কাজ চলবে। যদিও এর আগে বিজেপি নেতা অর্জুন সিং বলেছিল অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙেছি। বাংলায়ও বাবরি মসজিদ হলে সেটাও ভাঙবো। এই প্রসঙ্গ টেনে এদিন হুমায়ুন বলেন, ওর ক্ষমতা থাকলে বাবরি মসজিদ ভাঙ্গতে আসুক ওকে জ্যান্ত পুতবো । হুমায়ুন বলেন, বাবরি মসজিদ কারোর বাপের টাকায় তৈরি হচ্ছেনা। বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুসলিম ভাইদের টাকায়। ১৩ বিঘা জায়গার ওপর এই বাবরি মসজিদ হবে এবং এখানে একসাথে ১০ থেকে ১২ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। ইতিমধ্যেই সমস্ত সরঞ্জাম মিলে প্রায় ১০ কোটি টাকার উপর অনুদান উঠেছে বলে জানান আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।
