নদিয়া: রাজ্যের এই বাজেট ঐতিহাসিক বাজেট। রাজ্যের এই বাজেটকে যখন তখন নকল করতে পারে কেন্দ্র শাসিত যে কোন রাজ্য। প্রান্তিক মানুষের কথা ভেবে রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে তা অন্যতম দৃষ্টান্ত তৈরি করবে আগামী দিনে। শুক্রবার নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর জেলা পরিষদ মিটিং হলে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এমনটাই জানালেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভানেত্রী বর্ণালি দে ও কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল মহিলা সভানেত্রী মল্লিক আর চ্যাটার্জী। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত রাজ্য বাজেটে মহিলাদের যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাতে রাজ্যজুড়ে মহিলারা খুশি। অন্যদিকে বেকার যুবকদের জন্য নতুন ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। শ্রী ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সকলের কথাই ভাবা হয়েছে এই রাজ্য বাজেটে। প্রান্তিক সাধারণ কৃষক থেকে শুরু করে আমজনতা সকলের কথা ভেবে তৈরি হয়েছে ঐতিহাসিক রাজ্য বাজেট। আর এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলেই মন্তব্য করলেন কৃষ্ণনগর ও রানাঘাট সাংগঠনিক তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে এই বাজেট বিজেপি শাসিত রাজ্যগুলো যেকোনো সময় নকল করতে পারে বলেই মন্তব্য করলেন তৃণমূল নেতৃত্ব।
