: আট দফা দাবি নিয়ে এনসিসিওই এর ডাকে নদিয়ার কৃষ্ণনগর রিজিওনাল অফিসে সমবেত হয়ে বৃক্ষ প্রদর্শন করলো বিদ্যুৎ কর্মী ও ইঞ্জিনিয়াররা। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ প্রদর্শনের মূল এসেছিল অবিলম্বে বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৫ প্রত্যাহার করা এবং শান্তি আইন ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে ও জাতীয় বিদ্যুৎ যোজনা ২০২৬ সম্পূর্ণরূপে বাতিল করা উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে সরকারি বিদ্যুৎ ক্ষেত্র বেসরকারীকরণের পদক্ষেপ বন্ধ করতে হবে। টোটেক্স মডেলের স্মার্ট মিটারের মাধ্যমে সরকারি বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি করণ করা চলবেনা তৎসহ ঠিকা প্রথা বন্ধ করে থিকা প্রথায় নিযুক্ত কর্মীদের নিয়মিতকরণ করার দাবি জানানো হয়। নতুন কর্মসংস্থান এবং পুরানো পেনশন পদ্ধতি পুনরায় চালু করার দাবি জানানো হয় এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক সুশঙ্কর সাধুখা জানান, এদিন বিদ্যুৎ কর্মী এবং ইঞ্জিনিয়াররা সম্মিলিতভাবে এই বৃক্ষ প্রদর্শনে অংশগ্রহণ করেছিল। আমাদের এই ৮ দফা দাবি লিখিত আকারে রিজিওনাল অফিসে স্মারকলিপি পেশ করা হয়েছে। আমাদের এই দাবি আগামী দিনে না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শনে শামিল হব।
