নদিয়া: বিধানসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো ১৫টি পরিবারের মোট ৪০ জন। বুধবার রাতে নদিয়ার নবদ্বীপ ব্লকের কানাই নগর এলাকায় দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মন্ডল সভাপতি মধুসূদন সেন সহ বিজেপি নেতা সিদ্ধার্থ শংকর নস্কর। কিন্তু কেন এই যোগদান এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যজুড়ে এসআইআর চলছে।
এই পরিস্থিতিতে অনেকে ভয় পেয়ে বিজেপিকে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে। আর যারা যোগদান করেছে তাদের সাথে তৃণমূলের তেমন একটা সম্পর্ক নেই। গুটি কয়েক লোকের হাতে দলীয় পতাকা দিয়ে খবরের শিরোনামে আসার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরে গেছে। রাজ্য জুড়ে উন্নয়ন স্তব্ধ। তাই প্রধানমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এতগুলো পরিবার।
