নদিয়া: শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”এবার গোটা শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়লো। আজই শান্তিপুরে আসছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। সেখানে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলবেন তিনি। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ আরো অনেকে। তার আগেই দেখা গেল গোটা শান্তিপুর চত্বরে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়তে। যেখানে লেখা রয়েছে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার। তবে এ বিষয়ে বিজেপিকে প্রশ্ন করা হলে তারা বলেন, এই ঘটনার সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। কারণ তারা জানে শান্তিপুরে তৃণমূলের কোন জায়গা নেই। তাই এই অপসংস্কৃতিকে হাতিয়ার করে নির্বাচনে জয়লাভ করার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল।
যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। তার কারণ বিজেপির চার থেকে পাঁচটা গোষ্ঠী রয়েছে এবং প্রার্থী কে হবে সেই নিয়ে একটি বিবাদ চলছে। সেই কারণেই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূলের কোনো জোকসাজক নেই।
