নদিয়া: জেলায় এসেই প্রচারে নেমে পড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র। আজ চাপড়ার তৃণমূল প্রার্থী জেবের শেখের হয়ে রোড শোতে অংশ নিলেন মহুয়া মৈত্র। চাপড়া বিধানসভার কলিঙ্গ গ্রাম পঞ্চায়েত এলাকায় হুট খোলা গাড়িতে তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোলেন মহুয়া মৈত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই নদীয়ার প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল প্রার্থীরা জনসংযোগ ও প্রচার করছিলেন। আজ আজ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এই চাপড়া বিধানসভা কেন্দ্র থেকেই গত লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র কে প্রায় পঞ্চাশ হাজার ভোটে লিড দিয়েছিল। রাত পোহালে ই নদিয়ায় নির্বাচনী প্রচারে জনসভায় আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগের দিন চাপড়ার বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে করে বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রোড শো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যদিও প্রচার শেষে মহুয়া মৈত্র জানান, চাপড়া বিধানসভা তৃণমূলের কনফার্ম সিট। জেতাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তাই সময় নষ্ট না করে তৃণমূল প্রার্থী জেবের শেখকে সাথে নিয়ে চাপড়ায় বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রোড শো করলেন মহুয়া মৈত্র। এদিন সাংসদ কে প্রচারে পেয়ে উজ্জীবিত একদিকে যেমন তৃণমূল প্রার্থী জেবের শেখ অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা। সমস্ত রকম গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা চাপড়া বিধানসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মহুয়া। একইভাবে প্রতিদিন প্রত্যেকটি বিধানসভা এলাকায় এভাবেই তিনি প্রচারে বেরোবেন বলেও জানা গেছে।।
