নদিয়া: চাকুরী জীবন থেকেই বিধবা এবং নিঃসন্তান মহিলাদের নিয়ে বিজয়া দশমী শুরু করেছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা ওরফে নন্দ। দিন যত বাড়ছে বিধায়ক নন্দর বিজয়া দশমীর বহর তত বৃদ্ধি পাচ্ছে। নবদ্বীপ ভজন আশ্রমের প্রায় হাজার খানেক বিধবা ও নিঃসন্তান মহিলাদের মুখে মিষ্টি তুলে দেন একাদশীর দিন নন্দ নিজের হাতেই।
৮ রকমের মিষ্টি ঠান্ডা পানীয় ছাড়াও বস্ত্র এবং নগদ ১০০ টাকা হাতে দিয়ে সকল মায়েদের চরম স্পর্শ করেন তিনি। এভাবেই প্রতি বছর একাদশীর দিন সম্পূর্ণ নিজের উদ্যোগে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নবদ্বীপের বিধায়ক নন্দ সাহা। বছরে একটি দিন এইসব মহিলাদের মুখে হাসি ফুটিয়ে সন্তানের অভাব পূরণ করেন নন্দ। তার এই কৃতিত্বকে বাহবা জানান সকলেই। দুহাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করেন সমস্ত বিধবা ওদের সন্তান মহিলারা। প্রতি বছর ভজন আশ্রমের সমস্ত মহিলারা চেয়ে থাকেন এই দিনটির জন্যই।
