নদিয়া : মঙ্গলবার দুপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার কনভয় এসে পৌঁছালো আমঘাটা, ফকিরতলা হয়ে স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাটে। এদিন পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা, নদিয়া জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, ত্রিপুরা বিধানসভার সদস্য ও উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বিশিষ্ট চিকিৎসক অর্চনা মজুমদার প্রমূখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেন, “এতো দেরিতে পরিবর্তন যাত্রা চলছে কারণ মানুষের ভালোবাসা, যেখানে সেখানে দারিয়ে পড়তে হয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নর উত্তরে রাহুল সিনহা বললেন, “যদি ধর্মকে টিকিয়ে রাখতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীকে টিকিয়ে রাখতে হয়, যদি ধর্মকর্ম করতে হয়, তাহলে সারা বাংলা থেকে এই অভিশাপ, বিধর্মী তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে, নাহলে নামগান হবে না।” তিনি আরও বলেন, “মানুষ তৃণমূলের চালাকি ধরে ফেলেছে। সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে থাকবে না। মতুয়ারা বিজেপির সাথে রয়েছে, মতুয়ারা জানে যে অধিকার, সম্মান বিজেপি দিয়েছে, মমতা ব্যানার্জী বড়মাকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে। কিন্ত আমরা তা করিনি, আমরা পুরো মতুয়া সমাজকে, ঠাকুরবাড়িকে আমরা শ্রেষ্টত্ব করবার কাজ করেছি। সেই কারণ মতুয়ারা, আমাদের সঙ্গে আছে। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে রাহুল সিনহা জানান পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। নবদ্বীপের মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে এবারে পরিবর্তন অবশ্যম্ভাবী। সাধারণ মানুষের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসী প্রমাণ করে দিচ্ছে রাজ্যে এবার বিজেপি ক্ষমতায় আসবে।
