নদিয়া : সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপেও আজ বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসে । এই রথে ছিলেন বিজেপির সদ্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া রাহুল সিনহা । এদিন নবদ্বীপের স্বরুপগঞ্জে সভা শেষে যাবার পথে চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের সামনে জয় বাংলা শ্লোগান দেয় তৃনমুল কর্মী সহ নেতারা । পঞ্চায়েতের ভেতর থেকে বেড়িয়ে এসে তৃনমুলের ব্লক সভাপতি সহ পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে এই শ্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ বাহিনী। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হতে শুরু করে পঞ্চায়েতের সম্মুখে। যদিও বিজেপি রথযাত্রা ক্রমশ এগিয়ে যাওয়ায় বিশৃঙ্খলা বেশি দূর গড়ায়নি।
