নদিয়া: বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির ৫ জন প্রার্থী। কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিতে এলো বিজেপি প্রার্থীরা। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তারক চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর দক্ষিনে সাধন ঘোষ, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের শান্তনু ঘোষ, কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাপন ঘোষ এবং চাপরা বিধানসভা কেন্দ্রের সৈকত সরকার। এই পাঁচজন প্রার্থী বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলে মহকুমা শাসকের দপ্তরে। এদিন মনোনয়ন জমাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একই সাথে এদিন প্রার্থীদের সাথে মনোনয়নে হাজির ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
